গোপালগঞ্জ-১ আসন: স্বতন্ত্র প্রার্থী আশরাফুলের মনোনয়নপত্র বৈধ

গোপালগঞ্জ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে (মুকসুদপুর-কাশিয়ানির একাংশ) স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ সোমবার দুপুরে শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান প্রার্থীর ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষর জটিলতার কারণে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।

শিমুল তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচন কমিশন তার আপিল গ্রহণ করেন এবং শুনানি শেষে আশরাফুল আলম শিমুলের প্রার্থীতা বৈধ ঘোষণা করে আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তার ছোট ভাই ব্যারিস্টার নাজমুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights