‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক’

গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। ১৯৭১ সালে মেজর জিয়াউর রহমান যেমন জীবন ও পরিবারের ঝুঁকি নিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই সাহসী ও সংগ্রামী বীরের সহধর্মিণী বেগম খালেদা জিয়াও একইভাবে দেশ ও দেশের মানুষের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অ্যাকাডেমিক ভবনের সিনেট হলে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

প্রফেসর আমানুল্লাহ, একজন মানুষের জীবন কতটা আপসহীন সংগ্রামী হতে পারে, বেগম খালেদা জিয়া তার সর্বোচ্চ উদাহরণ। আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীন, সার্বভৌম দেশ হিসেবে আমাদের সম্মান রক্ষা করেছেন বেগম খালেদা জিয়া। তাঁর জীবন ও আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করতে পারলেই তাঁর প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

তিনি বলেন বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের রাজনীতির বিপক্ষের সোচ্চার কণ্ঠ, গণতন্ত্রের মানসকন্যা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন শ্রদ্ধা ও ভালবাসার প্রতীক। তিনি ছিলেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন সংগ্রামী নেত্রী। গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর নাম দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

সভায় অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান ও প্রফেসর ড. মো. নূরুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights