দিনাজপুরে নেসকো অফিসে নৈশপ্রহরীকে বেঁধে ডাকাতি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের সেতাবগঞ্জ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো) অফিসে নৈশপ্রহরীকে বেঁধে ডাকাতি হয়েছে।

রবিবার দিবাগত রাত ২টার দিকে সেতাবগঞ্জে পৌর শহরের পিডিবিপাড়ায় অবস্থিত নেসকে অফিসে এ ঘটনা ঘটে।

সেতাবগঞ্জ নেসকো অফিসের আবাসিক কর্মকর্তা মো. নুরুল আমিন জানান, রবিবার রাত ২টার দিকে একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র হাতে নিয়ে প্রাচীর টপকিয়ে অফিসে ঢুকে পড়ে। নেসকোর বিদ্যুৎ অফিসে ডিউটিতে থাকা নৈশপ্রহরীকে একটি কক্ষে বেঁধে রেখে ডাকাতরা অফিসের বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। তারা গ্রাহকদের জমানো টাকা, ২টি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, একদিন আগেই বোচাগঞ্জ শহরের উপজেলা রোডে অবস্থিত কুরিয়ার সার্ভিস অফিসে চুরি হওয়ার পর এই ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights