সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি

অনলাইন ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এ বৈঠকে শুরু হয়েছে। বিকেল ৫টায় বিএনপির এ কমিটি নির্বাচন কমিশনে উপস্থিত হয়।

বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights