ওয়াশিংটন পোস্টের প্রতিবেদকের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

অনলাইন ডেস্ক

সরকারি গোপন তথ্য ফাঁসের অভিযোগে দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদক ন্যাটানসনের বাড়িতে তল্লাশি চালিয়য়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এসময় এফবিআই-এর এজেন্টরা তার কাজের ল্যাপটপ ও ব্যক্তিগত ল্যাপটপসহ মোবাইল ফোন এবং একটি গারমিন ঘড়িসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে।

স্থানীয় সময় বুধবার (১৪ জানুয়ারি) ভার্জিনিয়াতে ওই সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালালো হয়। এরপরে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট অফ ওয়ারের অনুরোধে এই তল্লাশি অভিযান হয়েছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, বিচার বিভাগ ও এফবিআই ওয়াশিংটন পোস্টের এক সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালিয়েছে, যিনি পেন্টাগনের এক ঠিকাদারের কাছ থেকে বেআইনিভাবে ফাঁস হওয়া গোপন তথ্য সংগ্রহ ও প্রতিবেদন করছিলেন।

তিনি আরও জানান, ওই ‘তথ্যফাঁসকারী; যার মাধ্যমে পেরেজ-লুগোনেসকেই ইঙ্গিত করা হয়েছে, ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে ফেডারেল কর্মীসংখ্যা কমানোর উদ্যোগ নিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনগুলোর নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক ম্যাট মারে বলেন, সরকারি পরোয়ানা অনুযায়ী, এই অভিযানটি এমন এক সরকারি ঠিকাদারের বিরুদ্ধে তদন্তের সঙ্গে যুক্ত, যিনি বেআইনিভাবে গোপন সরকারি নথি নিজের কাছে রাখার অভিযোগে অভিযুক্ত। আমাদের জানানো হয়েছে, হান্না কিংবা ওয়াশিংটন পোস্ট এই তদন্তের লক্ষ্য নয়।

এই তথ্য পাচারের ফলে দেশের সুরক্ষা এবং সেনাদের সুরক্ষা প্রশ্নের মুখে পড়তে পারে বলে জানান তিনি। মুক্ত গণমাধ্যম–সংক্রান্ত সংগঠনগুলোও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, সরকার যে তথ্য প্রকাশ করতে চায় না, সে বিষয়ে প্রতিবেদন করা সাংবাদিকদের ওপর চাপ বাড়ানোর একটি ধারাবাহিক প্রবণতার অংশ হিসেবেই এই অভিযান।

ট্রাম্প প্রশাসনের সরকারি কর্মীদের ছাঁটাই নিয়ে একাধিক প্রতিবেদন লেখেন তিনি।ওয়াশিংটন পোস্টসমাজ মাধ্যমে জানিয়েছে, তল্লাশি হলেও এই তদন্তের লক্ষ্য তাদের সাংবাদিক ন্যাটানসন নয়। তবে দেশটির রিপোর্টার্স উইদাউট বর্ডারস এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসসহ বেশ কয়েকটি সংগঠন তল্লাশি পরোয়ানার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights