মার্চে সড়ক দুর্ঘটনায় ৫৩৮ নিহত, আহত ১১৩৮
লতি বছরের মার্চে দেশে ৪৮৭টি সড়ক দুর্ঘটনায় ৫৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ১৩৮ জন। এর মধ্যে ১৫২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৩ জন নিহত ও ৯৭ জন আহত হয়েছেন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
