জেলে অ্যাসাঞ্জের শরীর প্রতিদিন ভেঙে পড়ছে : অভিযোগ স্ত্রীর

অনলাইন ডেস্ক

উইকিলিকসের প্রতিষ্ঠা জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে জেলে দেখা করতে গেছিলেন রিপোর্টার্স উইদাউট বর্ডারস সদস্যরা। কিন্তু তাদের অনুমতি মেলেনি। তার স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জকে অবশ্য দেখা করার অনুমতি দেওয়া হয়।

অ্যাসাঞ্জের স্ত্রী ভিতর থেকে ঘুরে এসে জানান, তার শরীর প্রতিদিন ভেঙে পড়ছে। কিন্তু অ্যাসাঞ্জ জানিয়েছেন, তিনি লড়াই চালিয়ে যাবেন। তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার শেষ দেখে ছাড়বেন।

গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের জেলে জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করতে গেছিলেন রিপোর্টার্স উইদাউট বর্ডারস সদস্যরা। কিন্তু জেল কর্তৃপক্ষ তাদের অ্যাসেঞ্জের সঙ্গে করতে দেননি।
রিপোর্টার্স উইদাউট বর্ডারসের জেনারেল সেক্রেটারি এবং ডিরেক্টর গেছিলেন অ্যাসাঞ্জের সঙ্গে কথা বলতে। কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি। তাদের বলা হয়েছে, আগাম অনুমতি না নিয়ে অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করা যাবে না। যদিও জেলে বন্দিদের সঙ্গে দেখা করার সমস্ত নিয়ম মেনেই তারা দেখা করতে গেছিলেন।

রিপোর্টার্স উইদাউট বর্ডারসের অভিযোগ, সাংবাদিক বলে তাদের ঢুকতে দেওয়া হয়নি। যদিও নিয়ম মেনেই তারা আগাম জানিয়েছিলেন জেল কর্তৃপক্ষকে। শেষ মুহূর্তে তাদের নাম লিস্ট থেকে কেটে দেওয়া হয়।

জেল কর্তৃপক্ষ জানিয়েছে, জেলের ভিতর কোনো সাংবাদিকের প্রবেশ নিষেধ। সে কারণেই রিপোর্টার্স উইদাউট বর্ডারস কর্মকর্তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।

কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, এরপর আরো উপর মহল থেকে অনুমতি করিয়ে তারা অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করতে যাবেন। যে কোনো অতিথির সঙ্গে অ্যাসাঞ্জের দেখা করার অধিকার আছে বলে তারা জানিয়েছেন।

অন্যদিকে, সাংবাদিকও নির্দিষ্ট নিয়ম মেনে বাকি অতিথিদের মতোই জেলে ঢুকতে পারেন বলে জানিয়েছেন তারা। যদিও জেলের দাবি, সাংবাদিকদের বন্দিদের সঙ্গে দেখা করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম আছে। এক্ষেত্রে তা মানা হয়নি বলেই সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি।

সূত্র : ডয়চে ভেলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights