মাদারীপুরে ইজিবাইকে বাসের চাপা, নিহত ৩

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের দুই যাত্রী ও বাসের এক সহকারী নিহত হয়েছেন।

রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কে চলাচলরত একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

নিহতদের মধ্যে একজন মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা পান্নু মুন্সী। তিনি সার্বিক পরিবহনের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। অপর দুই নিহত ইজিবাইক যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। দুর্ঘটনার পর সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলেও ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights