১৭ জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৫৬.৩ শতাংশ বৃদ্ধি

অনলাইন ডেস্ক

জানুয়ারির প্রথম ১৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫৬.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৮৬৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ১৯২ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা ১৮ হাজার ১২৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৪ হাজার ৯৬৯ মিলিয়ন মার্কিন ডলার।

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights