বিমানবন্দর ও আশপাশে হর্ন বাজালে জরিমানা: ডিএমপি

অনলাইন ডেস্ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তার আশপাশের নিরব এলাকায় হর্ন বাজানো হলে কঠোর শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমানবন্দর এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার, এছাড়া গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে নিরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় হর্ন বাজানো নিষিদ্ধ। এটি সড়ক পরিবহন আইনে শাস্তিযোগ্য অপরাধ, সর্বোচ্চ জরিমানা ১০ হাজার টাকা অথবা ৩ মাসের কারাদণ্ড হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights