গাজীপুরের দুইটি আসন থেকে সরে দাঁড়াল জামায়াত
অনলাইন ডেস্ক
গাজীপুর-২ ও গাজীপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ হোসেন আলী ও মো. জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জামায়াত জোটের প্রার্থীদের সমর্থন দিয়ে মঙ্গলবার তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এর আগে এনসিপির আবু নাছের খান ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ এহসানুল হককে আসন দুইটি ছেড়ে দেওয়ার কথা ছিল জামায়াত নেতাদের। এরই ধারাবাহিকতায় আজ মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তারা।
জানতে চাইলে মোহাম্মদ হোসেন আলী বলেন, ‘দলীয় সিদ্ধান্তে জোটের শরিক প্রার্থীর জন্যা তারা দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।’
