ডেভিল হান্ট ফেজ-২ : রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬

অনলাইন ডেস্ক
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুগদা, যাত্রাবাড়ী, কলাবাগান, শেরেবাংলা নগর, রূপনগর ও ডেমরা থানা পুলিশ এ অভিযান চালায়।

এর মধ্যে- মুগদা থানায় ১৮ জন, যাত্রাবাড়ী থানায় ১২ জন, কলাবাগান থানায় দু’জন, শেরেবাংলা নগর থানায় চারজন, রূপনগর ছয়জন ও ডেমরা থানায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. নয়ন মিয়া (৪১), মো. তানজিল আজিজুর রহমান (২১), ইমাম হোসেন শান্ত (১৫), মো. এরশাদ (২২), মো. শাহিন (৩১), আকবর হোসেন (৪২), আলমগীর (৩৮), শহিদ মিয়া (৬০), শের আলী (৫০), মো. জসিম (৩২), পারভেছ (২৫), মো. তাজবির ওরফে ইয়ামিন (২৯), মো. জসিম (৪২), চন্দন চন্দ্র শীল (৩৮), মো. সাহাবুদ্দিন (২৫), মো. সোহাগ (১৯), মো. বাদল (৪৭) ও মো. কামাল আহম্মেদ (৫০)।

অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে আরও রয়েছে- মো. মামুন হায়দার (৩৩), মো. ইউসুফ গাজী (২৯), মো. ডালিম (২৩), মো. মামুন (৩৮), মো. তরিকুল ইসলাম ওরফে সুমন (২৯), দেব নাথ তানজিল জন (৩৪), মো. সালাম (৩৪), কামরুল হাসান রিপন (৪৮), মো. ইদ্রিস (৫৫), মো. সৈকত রহমান (২৬), মিহা সাকরিন মিম (২৪) ও মিনহাজুর রহমান (৩০)।

এছাড়া- মো. ডালিম (২৭), নুর মোহাম্মদ (৩২), মো. জসিম উদ্দিন (২৫), মো. শাহীন আলম (৩২), রাতুল ওরফে নাদিম (৩১), বাপ্পী ফ্রান্সি গমেজ (৪১), ফজলে রাব্বী নয়ন (২০), মো. সজিব প্রধান (২৭), মো. নুর ইসলাম ওরফে নুর (৩২), মো. শরিফুল ইসলাম রনি (২৫), মো. মাহবুব হাসান বাবু (৪৩), মো. সুমন (৩৮), কামাল হোসেন (৪৬), মো. আনোয়ার হোসেন ওরফে কাবিলা (৩৯), মো. মোক্তার হোসেন (৩৫) ও মো. হাবিবুর রহমান শাওন (২৬)।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights