পুলিশ কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ নিয়ে ‘কড়া’ নির্দেশনা

অনলাইন ডেস্ক

অনুমতি ছাড়াই পুলিশ কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ নিয়ে ‘কড়া’ নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে, কোনো কোনো ইউনিট প্রধান পুলিশ সদর দপ্তরের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন। বিষয়টি শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে ছুটি অথবা অন্য কোনো উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগের আগে ইউনিট প্রধানদের অবশ্যই আইজিপির পূর্বানুমতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিটি ডিএমপি কমিশনার, র‍্যাব মহাপরিচালক, এসবিসহ পুলিশের সব ইউনিট প্রধান, সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের সব কমিশনার এবং দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পুলিশ বাহিনীর শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ইউনিট প্রধানদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। এ কারণে ভবিষ্যতে নির্দেশনা অমান্য করে কর্মস্থল ত্যাগ করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক শৃঙ্খলা আরও জোরদার হবে বলে আশা করছে পুলিশ সদর দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights