টাঙ্গাইল-৫ আসনে জামায়াত ও ১০ দলীয় জোটের নির্বাচনী মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল-৫ (সদর) আসনে জামায়াত ইসলামি ও ১০ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে শেষ হয়।

এর আগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিভিন্ন দলের নেতারা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের প্রার্থী আহসান হাবীব মাসুদ।

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি কামরুজ্জামান শাওন, জামায়াতের জেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় ছাত্রমজলিশ, ছাত্রশক্তিসহ ১০ দলীয় জোটের বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights