সোমবার যেসব এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না
অনলাইন ডেস্ক
জরুরি মেরামতকাজের জন্য সোমবার (২৬ জানুয়ারি) দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রবিবার (২৫ জানুয়ারি) এক বার্তায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি জানায়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৬ জানুয়ারি (সোমবার) সকাল ১০টা থেকে থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন বিজেস্বর, ভাদুঘর, কাউতলী, পাইকপাড়া, মেড্ডা, নাটাই, গোকর্ণঘাট, বিরাসার, ঘাটুরা ও আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
