শীত শেষ নাকি আবারও ফিরবে, যা বলছে আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক

সারা দেশে আগামী পাঁচ দিনের শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এই সময়ে তাপমাত্রা কখনো কমতে, কখনো বাড়তে বা অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি একটি অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে বুধবার রংপুর বিভাগে হালকা বৃষ্টি হতে পারে।

তাপমাত্রার বিবরণ অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় সামান্য কমতে পারে। বুধ ও বৃহস্পতিবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনে প্রায় অপরিবর্তিত থাকবে। শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এবং দিনের তাপমাত্রা সামান্য কমবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights