বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি কানিজ, সম্পাদক বাবুল

অনলাইন ডেস্ক

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার রাতে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন ভবনের মিলনায়তনে অ্যাসোসিয়েশনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় এজেন্ডাভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিদায়ী সভাপতি নজরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে নতুন কমিটি গঠনের জন্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা পৃথকভাবে বৈঠকে বসে আলোচনার মাধ্যমে নতুন নেতৃত্ব চূড়ান্ত করেন এবং তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে অ্যাসোসিয়েশনের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি হলেন সংসদ সচিবালয়ের সচিব বেগম কানিজ মওলা।

মহাসচিব নির্বাচিত হয়েছেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা এবং কোষাধ্যক্ষ হয়েছেন বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান।

এ ছাড়া নতুন কমিটিতে, সহসভাপতি নির্বাচিত হয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকার এবং ঢাকার বিভাগীয় কমিশনার ও সাবেক সাধারণ সম্পাদক শরফ উদ্দিন আহমদ চৌধুরী। উপ-কোষাধ্যক্ষ হয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান মিঞা। যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব একেএম হাফিজুল্লাহ খান লিটন এবং অর্থ বিভাগের যুগ্মসচিব নুরজাহান খানম।

নবগঠিত কমিটি মোট ৫২ সদস্যবিশিষ্ট। কমিটির বাকি সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে সভা সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights