ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্বমিত্র চাকমার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় শারীরিক শিক্ষাকেন্দ্রে কয়েকজন বহিরাগতকে কান ধরে উঠবস করানোর ঘটনায় দুঃখপ্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। একই সঙ্গে ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি।

কয়েকজন বহিরাগতকে কান ধরে উঠবস করাচ্ছেন ডাকসু নেতা সর্বমিত্র চাকমা—সোমবার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় ওঠে।

এরপরই দুপুরে নিজের ফেসবুক পেজে পৃথক দুটি স্ট্যাটাস পোস্ট দিয়ে এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন তিনি এবং ক্ষমা চেয়ে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান সর্বমিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights