ইরানে হামলা হলে চুপ থাকবে না হিজবুল্লাহ, শীর্ষ নেতার হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

ইরানের ওপর হামলা হলে হিজবুল্লাহ নিরপেক্ষ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতা নাঈম কাসেম।

সোমবার এক সংহতি অনুষ্ঠানে ভিডিও লিংকের মাধ্যমে বক্তব্য দিতে গিয়ে কাসেম বলেন, ইরান ও দেশটির নেতৃত্বের প্রতি হিজবুল্লাহর পূর্ণ সমর্থন রয়েছে।

হিজবুল্লাহ ঘনিষ্ঠ টেলিভিশন চ্যানেল আল-মানারের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে যেকোনও হুমকিকে হিজবুল্লাহ নিজেদের বিরুদ্ধেই হুমকি হিসেবে বিবেচনা করে।

নাঈম কাসেম আরও বলেন, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। তার ভাষায়, ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্র তাদের মিত্র ইরাককে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল। সূত্র: আল-জাজিরা, জেরুজালেম পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights