আমাদের ব্যবহার করতে চেয়েছিল, ইসলামের কল্যাণে বের হয়েছি

টাঙ্গাইল প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামের নামে আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি দলবদ্ধভাবে ইসলামের কল্যাণে। কিন্তু জনগণ এখন সচেতন, তারা সত্য ও নীতির রাজনীতিকে সমর্থন দেবে।

গতকাল টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি। রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি নয়, বরং আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের রাজনীতি করে যাচ্ছে। আমাদের এ সিদ্ধান্ত সবাই সাধুবাদ জানিয়েছে।

চরমোনাই পীর বলেন, আমাদের দেশ অন্য দেশের থেকে পিছিয়ে। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে অনেক দেশ বিভিন্ন দিক থেকে উন্নত হয়েছে। কিন্তু আমাদের দেশ চোরের দিক থেকে প্রথম হয়েছে। দুর্নীতির দিক থেকে প্রথম হয়েছে।

তিনি আরও বলেন, দেশকে যদি সুন্দর করতে হয়, ইসলামের শক্তি যদি উত্থান করতে হয় এবং মানবতার কল্যাণ যদি নিশ্চিত করতে হয় তাহলে হাতপাখার প্রতীকের বিকল্প মার্কা নেই। যুবকরা বলছেন আমাদের ভোট দেবে। বাংলাদেশের মধ্যে একটাই ইসলামের বাক্স, সেটি হলো হাতপাখা বাক্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights