বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর পক্ষে ভোট চেয়ে শোভাযাত্রা

বান্দরবান প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ নম্বর পার্বত্য জেলা বান্দরবান আসনে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরীর সমর্থনে ভোট চাইতে মাঠে নেমেছেন জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।

বুধবার দিনব্যাপী জর্জ কোর্ট এলাকা থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ শুরু করেন।

বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা বলেন, এই আসনে মানুষের মৌলিক অধিকার, বৈষম্য ও বঞ্চনা পুনরুদ্ধার করতে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাচ্ছি।

এ সময় বিএনপির জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক লুসাই মং, জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, এডভোকেট আলমগীর চৌধুরী, অ্যাডভোকেট উম্যাসিং মারমাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাচিং প্রু জেরী ও জাবেদ রেজা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করেন। তবে দলের সংসদীয় বোর্ড সাচিং প্রু জেরীকে মনোনয়ন দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights