মোংলায় এলো রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল

বাগেরহাট প্রতিনিধি:

রাশিয়া থেকে এবার সরাসরি জাহাজে করে মোংলায় আনা হলো পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য। বুধবার দিবাগত রাত দেড়টায় লাইব্রেরিয়া পতাকাবাহী ‘ড্রাগনবল’ জাহাজটি ২০৯২ প্যাকেজের ২ হাজার ১৬ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙ্গর করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, এবার ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে খালাসের পর ট্রানজিট পন্য হিসেবে নয়, সরাসরি জাহাজে করে রাশিয়া থেকে নির্মানাধীণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য মোংলা বন্দরের মাধ্যমে আমদানি হয়েছে। লাইব্রেরিয়া পতাকাবাহী ‘ড্রাগনবল’ জাহাজটি জাহাজটি ২০৯২ প্যাকেজের ২ হাজার ১৬ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি পণ্য নিয়ে জাহাজটি রাশিয়ার সেন্ট পিটার্স বার্গ বন্দর থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে। বুধবার দিবাগত রাত দেড়টায় ড্রাগনবল জাহাজটি মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙ্গর করে। এর আগে মার্কিন নিষেধাজ্ঞা কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য রাশিয়া থেকে ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে খালাসের পর ট্রানজিট পণ্য হিসেবে মোংলা বন্দরে আনা হয়।
ড্রাগনবল জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট সী প্যাকেজ লিমিটেডের ব্যবস্থাপক অসীম কুমার সাহা জানান, বুধবার দিবাগত রাত দেড়টায় লাইব্রেরিয়া পতাকাবাহী ড্রাগনবল জাহাজটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ২০৯২ প্যাকেজের ২ হাজার ১৬ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙ্গর করেছে।
বৃহস্পতিবার সকাল থেকে এসব মেশিনারি পণ্য খালাস চলছে। আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে সম্পূর্ণ পণ্য খালাস করে সেগুলো সড়ক পথে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পাঠিয়ে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights