গোপালগঞ্জ জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল নিক্ষেপ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে, তা এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপ করে। এ সময় বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। পুরো এলাকাজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights