বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ছাড়াল ৬৮ লাখ ৩৬ হাজার

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বব্যাপী আরও ৪২০ জনের মৃত্যু হয়েছে। বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৩৬ হাজার ২৫৮ জনের। এ সময় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪৫৮ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৪৫ লাখ ৭৭ হাজার ২৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ২৭ হাজার ২ জন। বিশ্বে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৮০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৩২ জনের এবং আক্রান্ত হয়েছে ২ হাজার ৪১২ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৮৪ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights