পরিবর্তনের লক্ষ্যে পঞ্চগড়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সরকারি অডিটোরিয়ামে দিনব্যাপী এই সম্মেলন আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান।

জেলার পাঁচ উপজেলার বিভিন্ন মসজিদের ইমামরা এই সম্মেলনে অংশ নেন । পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন পঞ্চগড় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক রাজিউর রহমান।

অনুষ্ঠানে পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান, জেলা তথ্য অফিসার উজ্জ্বল শীল, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মশারফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, দেশের পরিবর্তন জরুরি। ১২ ফেব্রুয়ারি আনন্দ উৎসবের মাধ্যমে যাতে মানুষ ভোট দিতে ভোটকেন্দ্রে যায় এবং গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করে—ইমামদের নিজ নিজ এলাকার সকল মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights