এবার গাজা-লেবাননে ইসরায়েলের বিমান হামলা

অনলাইন ডেস্ক

পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের আল-আকসা মসজিদে পরপর দু’দিন তাণ্ডব চালানোর পর এবার অধিকৃত গাজা এবং প্রতিবেশী লেবাননে বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল।

বৃহস্পতিবার দিবাগত রাতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী।

স্থানীয় সময় ভোর ৪টার দিকে এক বিবৃতিতে দখলদার বাহিনী বলেছে, তারা এই মুহূর্তে লেবাননে হামলা চালাচ্ছে। এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিওবার্তায় ঘোষণা দেন, তার দেশের শত্রুদের ‘যেকোনও আগ্রাসনের জন্য মূল্য দিতে হবে’। এর পরপরই গাজায় বিস্ফোরণের শব্দ শোনা যেতে থাকে।
তবে তাৎক্ষণিকভাবে গাজা ও লেবাননে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত বুধ ও বৃহস্পতিবার পূর্ব জেরুজালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থাপনা আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সূত্র: রয়টার্স, আল জাজিরা, বিবিসি, নিউ ইয়র্ক টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights