উৎপাদনে ফিরল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

দীর্ঘ এক মাস পর পুনরায় বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ শেষে গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।

তিনি জানান, প্রথম ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে। এর আগে রক্ষণাবেক্ষণ কাজের জন্য গত ১ জানুয়ারি থেকে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে কেন্দ্রটির দুই ইউনিট থেকেই মোট ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights