আরব নেতাদের সঙ্গে বৈঠকে গাজাকে সমর্থন দিল্লীর

অনলাইন ডেস্ক
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় ‘একটি সার্বভৌম, স্বাধীন এবং কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র’ গঠনে আরব দেশগুলোর সঙ্গে সমর্থন পুনর্ব্যক্ত করেছে ভারত।

একই সাথে ‘আন্তর্জাতিক আইন অনুসারে জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব অনুসারে মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত, ব্যাপক এবং স্থায়ী শান্তি অর্জনের’ প্রতিশ্রুতি জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারত-আরব পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় বৈঠকের পর নেতাদের পক্ষ থেকে ঘোষিত দিল্লী ঘোষণাপত্রে এমন আহ্বান জানানো হয়েছে।

বৈঠকটি ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল। ১০ বছর বিরতির পর অনুষ্ঠিত এই বৈঠকে আরব দেশগুলোর শীর্ষ কূটনীতিকদের পাশাপাশি আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত উপস্থিত ছিলেন।

‘দিল্লি ঘোষণা’ নামে অভিহিত করে এতে বলা হয়েছে, ‘উভয় পক্ষই আন্তর্জাতিক আইন, প্রাসঙ্গিক জাতিসংঘের প্রস্তাব এবং আরব শান্তি উদ্যোগ অনুসারে মধ্যপ্রাচ্যে একটি ন্যায্য, ব্যাপক এবং স্থায়ী শান্তি অর্জনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

তারা ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি সার্বভৌম, স্বাধীন এবং কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছে। যারা ইসরাইলের সঙ্গে শান্তিতে পাশাপাশি বসবাস করবে। উভয় পক্ষই ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকারের অনুশীলনকে সমর্থন করেছে। এছাড়াও গত বছরের ১০ অক্টোবর ট্রাম্পের উদ্যোগে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাগত জানিয়েছে।

এছাড়াও বৈঠকে সংশ্লিষ্ট পক্ষকে চুক্তি বাস্তবায়ন সম্পূর্ণরূপে মেনে চলার আহ্বান জানিয়েছে এবং গাজা উপত্যকায় ত্রাণ, পুনরুদ্ধার এবং পুনর্গঠনের জন্য আরব-ইসলামিক পরিকল্পনা চালু করার কথা উল্লেখ করেছে।

এতে আরও বলা হয়েছে, ভারত ও আরব দেশগুলো গাজায় উপত্যকাজুড়ে মানবিক ও ত্রাণ সহায়তার জন্য পর্যাপ্ত, টেকসই এবং বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিতের ওপর জোর দিয়েনে।

গাজা শান্তি চুক্তির ফলে দুই বছরের ইসরাইলের গণহত্যার অবসান ঘটে। এই হামলায় ৭১ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছেন। এছাড়াও গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, যার পুনর্গঠন ব্যয় প্রায় ৭০ বিলিয়ন ডলার।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights