এশিয়ান গেমসে ২৬টি খেলায় দল পাঠাবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসে ২৬টি খেলায় বাংলাদেশের ২০২ জন ক্রীড়াবিদ অংশ নেবেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) নির্বাহী কমিটির সভায় কাল এ সিদ্ধান্ত হয়েছে।

খেলাগুলো হলো সাঁতার, আর্চারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, সাইক্লিং, ফেন্সিং, ফুটবল, গলফ, জিমন্যাস্টিকস, বিচ হ্যান্ডবল, হকি, জুডো, কাবাডি, কারাতে, রাগবি, শুটিং, সার্ফিং, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, বিচ ভলিবল, ভারোত্তোলন, রেসলিং ও উশু।

এ ছাড়া জুলাই-আগস্টে স্কটল্যান্ডে অনুষ্ঠেয় ২৩তম কমনওয়েলথ গেমসে বাংলাদেশ পাঁচটি খেলায় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এ খেলাগুলো হলো অ্যাথলেটিকস, বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার ও ভারোত্তোলন।

ময়মনসিংহের ত্রিশাল সামরিক প্রশিক্ষণ এলাকায় বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে নির্মিত হতে যাওয়া বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিওএর সভা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights