যাত্রাবাড়ীর ৫০ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ নবীউল্লাহ নবীর

অনলাইন প্রতিবেদক

যাত্রাবাড়ী থানার ৫০ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করছেন ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী। আজ সোমবার সকাল থেকেই তিনি এই ওয়ার্ডের বিভিন্ন অলিগলি চষে বেড়াচ্ছেন এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন।

দুপুর ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গণসংযোগকালে নবীউল্লাহ নবী বিভিন্নস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় স্থানীয় নাগরিকরা তাদের এলাকাভিত্তিক নানা অসুবিধার কথা তুলে ধরেন। নবীউল্লাহ নবী অত্যন্ত ধৈর্যের সাথে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং সমাধানের প্রতিশ্রুতি দেন।

এ সময় নবীউল্লাহ নবী বলেন, সাধারণ মানুষের ভালোবাসা ও আমার ওপর আস্থা আমাকে আশাবাদী করেছে। এই আসনের প্রতিটি মানুষের সুখে-দুঃখে আমি সবসময় পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকব।

তিনি আরও বলেন, এই এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে ধানের শীষ। ইনশাআল্লাহ মানুষের বিপুল সমর্থনে বিজয়ী হয়ে এই আসনকে একটি মডেল হিসেবে গড়ে তুলবো।

এদিন সকাল থেকে শুরু হওয়া এই গণসংযোগে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা তাকে কাছে পেয়ে তাদের প্রত্যাশার কথা জানান এবং তাকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights