বরগুনায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

বরগুনা প্রতিনিধি
বরগুনায় স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে ‘সবার জন্য স্বাস্থ্য’ প্রতিপাদ্যে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবাসিক মেডিকেল অফিসার বরগুনা জেনারেল হাসপাতাল ডা. তাসকিয়া সিদ্দিকা।

সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী হাবিবুর রহমানের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি, হাসানুর রহমান ঝন্টু, ডা. সামসুদ্দোহা শামস, ডা. বর্ণা তরুনিয়া, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ফোরকান আহমেদ, স্বাস্থ্য অধিকার ফোরামের সম্পাদক হোসনেয়ারা হাঁসি, স্বাস্থ্য অধিকার যুব ফোরামের আহবায়ক মহিউদ্দিন তপু,স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য আতিকুর রহমান সাবু প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের জনবল সংকটসহ অনেক সীমাবদ্ধতা আছে। এরমধ্যে সেবাদানকারী এবং সেবাগ্রহীতারা যদি ধৈর্য্য আর আন্তরিক থাকি; তাহলে সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights