বিএনপিতে যোগ দিলেন উপজেলা জামায়াতের সাবেক আমিরের ছেলে

অনলাইন ডেস্ক

বিএনপিতে যোগ দিলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুস সামাদের ছেলে মো. জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম আকবর আলীর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন তিনি।

এম আকবর আলী জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন জাহিদুল ইসলাম। আমরা ফুল দিয়ে তাকে বরণ করে নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights