রাজধানীতে ২০৪ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকায় অভিযান চালিয়ে ২০৪ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক বিক্রেতা মো. তাইজুল ইসলাম ওরফে ডাইল তাজুলকে (২৯) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

শুক্রবার (৭ এপ্রিল) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক বিষয়টির সত্যটা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাজুলকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পিকআপ ভ্যানের সামনে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৬ লাখ ১২ হাজার টাকা। আটক তাজুল দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন স্থানে ফেনসিডিল বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights