মিছিলে হৃদরোগে আকান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে নির্বাচনী জনসভায় মিছিল নিয়ে যোগদানের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে পৌরশহরের নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বনাথ পৌরশহরের নতুনবাজার রামপাশা রোডে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা’র নির্বাচনের শেষ জনসভা ছিলো। সভায় যোগ দিতে পুরানবাজার থেকে নেতকর্মীসহ মিছিলসহকারে যাত্রা করেন সুহেল আহমদ চৌধুরী। জনসভার কাছাকাছি গিয়েই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

এসময় নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে বিশ্বনাথের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষবারের মতো এক নজর দেখতে তার বাড়িতে ছুটে যান দলীয় নেতাকর্মীসহ অসংখ্য মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights