রাজবাড়ীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসনে ৩৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন র‌্যাব-১০ এর সদস্যরা। বুধবার সকালে জেলার সদর উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন র‌্যাব সদস্যরা।

সকালে র‌্যাবের কোম্পানি কমান্ডার মো. তারিকুল ইসলামের নেতৃত্বে রাজবাড়ী পৌরসভার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন র‌্যাব সদস্যরা । এ সময় তারা ভোটকেন্দ্রের চারপাশ পরিদর্শনসহ ড্রোন উড়িয়ে বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করেন।

কেন্দ্র পরিদর্শন শেষে র‌্যাবের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রাজবাড়ীতে র‌্যাবের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। ক্যাম্পে ৩০ জন সদস্য রয়েছে। যারা রাজবাড়ীতে কাজ করবেন। রোবট প্রেটলিং ও মোবাইল পেট্রলিংয়ের মাধ্যমে কাজ করবেন আমাদের সদস্যরা।

তিনি বলেন, অত্যাধুনিক ড্রেন দিয়ে ১৪ কিলোমিটার এলাকা আমাদের নজরদারি থাকবে। আগামী ১৪ তারিখ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে র‌্যাব সদস্যরা রাজবাড়ীতে কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights