ঠাকুরগাঁও আমিরকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত

অনলাইন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে জামায়াত ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থীদের সমর্থকদের ওপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নির্বাচনের আগের দিন বুধবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করে জামায়াত। সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এসময় তিনি প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে বলে অভিযোগ করেন।

সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে বিপুল টাকাসহ আটক করা হয়েছে। বেলাল উদ্দিনের কাছে পাওয়া টাকা তার ব্যবসার বলে দাবি করেছেন জুবায়ের।

তিনি বলেন, ‘ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তার কাছে থাকা টাকা নির্বাচনী প্রচারণার কোনো কাজে ব্যবহারের জন্য ছিল না; এটি ছিল তার ব্যবসায়িক টাকা।’

জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এসব তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেন জুবায়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights