ভোট দিলেন হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাবুনগর মাদরাসা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন।

জানা যায়, দুপুর ১টার দিকে তিনি ভোটকেন্দ্রে উপস্থিত হন। এসময় মাদরাসার ছাত্র-শিক্ষক ও স্থানীয়রা তার সঙ্গে ছিলেন।

তিনি শান্তিপূর্ণ পরিবেশে ও স্বাচ্ছন্দ্যে নিজের নাগরিক অধিকার প্রয়োগ করেন। ভোট প্রদান শেষে তিনি উপস্থিত লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার জন্য দোয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights