পটুয়াখালী-৪ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির মোশাররফ হোসেন বিজয়ী
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন (ধানের শীষ)। তার প্রাপ্ত ভোট ১ লাখ ২৩ হাজার ৩৩৫।
নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তাফিজুর রহমান (হাতপাখা)। তার প্রাপ্ত ভোট ৬৯ হাজার ৭৭৬। এ আসনটির ১১১টি ভোটকেন্দ্র থেকে এই ফলাফল জানা গেছে। এ ছাড়া ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ২৩৪টি ও না ভোট ৫৭ হাজার ৬৯৮টি।
ফলাফল প্রকাশের পর কলাপাড়া ও রাঙ্গাবালীর বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়।
সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম সম্পন্ন হয়েছে।
