ঝিনাইদহে পিঠা মেলা ও বসন্ত উৎসব

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে জমজমাট পিঠা মেলা ও বসন্ত উৎসব।

শনিবার সকালে শহরের মর্নিংবেল চিলড্রেন একাডেমিতে অনুষ্ঠিত হয় এ আয়োজন। নানা প্রকার আর নানা স্বাদের পিঠার স্বাদ নিতে উৎসবে ভিড় করে শিশু থেকে শুরু করেন বৃদ্ধরা।

সকাল থেকে দুপুর পর্যন্ত চলা পিঠা উৎসবে তালবড়া, চিকেনপুলি, পাকান, জামাই পিঠা, নকশী পিঠা, কাঠ গোলাপ, মালাই রোল, ললিপপ, চন্দ্রপুলি, ফুলপিটা, মুড়ি, মুড়কি, পাটিসাপটাসহ নানান গড়নের এসব পিঠায় যেন সাজানো হয়েছিল স্টল। নতুন আর ঐতিহ্যবাহী পিঠার স্বাদ নিতে সেখানে ভিড় করে নানা বয়সী নানা শ্রেণি-পেশার মানুষ।

আয়োজন ঘিরে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ছিল উৎসবের উচ্ছ্বাস। পিঠার স্বাদ আর পরিবেশ উপভোগ করে সন্তুষ্টি নিয়ে ফেরেন আগতরা। পিঠা মেলার পাশাপাশি সেখানে পরিবেশন করা হয় বসন্তের গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights