নোয়াখালী আইনজীবী সমিতিতে সভাপতিসহ ৫ পদে বিএনপি, সম্পাদকসহ ৯টিতে আ.লীগ বিজয়ী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২০২৬-এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে জেলা আইনজীবী সমিতির সদস্যরা এ তথ্য নিশ্চিত করেন।

সভাপতি পদে এবিএম জাকারিয়াসহ বিএনপি প্যানেল ৫টিতে জয়ী হয়েছে এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদক পদে মোশাররফ হোসেন মাসুদসহ ৯টিতে হয়েছে।

অন্যদিকে, জামায়াত প্যানেল থেকে সদস্যপদে ১ জন বিজয়ী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights