শান্ত-লিটন-তাসকিন-মিরাজ এ গ্রেডে, বাকিরা কোন ক্যাটাগরিতে

অনলাইন ডেস্ক

চলতি বছরে জাতীয় দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মোট ২৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে। ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি।

এবারের চুক্তিতে রাখা হয়নি এ প্লাস ক্যাটাগরি। ক্রিকেটারদের চারটি গ্রেডে ভাগ করা হয়েছে।

প্রথমবারের মতো চুক্তিতে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, হাসান মুরাদ। চুক্তিতে ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, শামীম হোসেন। আগের চুক্তি থেকে বাদ পড়েননি কেউই।

এ গ্রেডে মাসিক বেতন ধরা হয়েছে ৮ লাখ টাকা। এই ক্যাটাগরিতে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ।

বি গ্রেডে মাসিক বেতন ৬ লাখ টাকা। এই গ্রেডে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান।

সি গ্রেডে মাসিক বেতন ৪ লাখ টাকা। এই গ্রেডে রয়েছেন সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।

ডি গ্রেডে মাসিক বেতন ২ লাখ টাকা। এই গ্রেডে আছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights