‘রেফারিকে টাকা দেয়নি বার্সেলোনা’

অনলাইন ডেস্ক

স্পেনের ফুটবল ইতিহাসে অন্যতম কেলেঙ্কারি ‘নেগ্রেইরা কেস’। বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে অর্থ প্রদান করে ম্যাচের ফল প্রভাবিত করার এই মামলার তদন্ত চলছে এখনো। মামলাটিকে ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ তদন্তগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করে আসছে কাতালান ক্লাবটি।

এবার রেফারিকে টাকা দেওয়ার কেলেঙ্কারির এই মামলায় লা লিগার প্রেসিডেন্ট জাভিয়ার তেভাসকে পাশে পেল বার্সা। বার্সেলোনা কখনোই কোনো ম্যাচ প্রভাবিত করার জন্য রেফারিদের অর্থ প্রদান করেনি বলে মন্তব্য করেছেন তিনি।

নেগ্রেইরা মামলাটি বর্তমানে আদালতে তদন্তাধীন। ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে বার্সেলোনা রেফারিদের টেকনিক্যাল কমিটির (সিটিএ) সাবেক উপ-সভাপতি জোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরা-কে অর্থ প্রদান করেছিল। স্প্যানিশ ক্লাবটি দাবি করে আসছে, এই অর্থ ছিল রেফারিদের সম্পর্কিত টেকনিক্যাল রিপোর্ট এবং খেলোয়াড়দের স্কাউটিং রিপোর্টের জন্য। ম্যাচের ফল পরিবর্তন সম্পর্কিত বিষয়ে অর্থ প্রদানের কোনো প্রমাণ নেই দাবি তাদের।

এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তেভাস বলেন,‘আমরা আইনশৃঙ্খলা দ্বারা শাসিত একটি দেশে বাস করি, নিয়ম নিয়মই। আমরা রিয়াল মাদ্রিদের কাছে নয়, প্রথমেই পাবলিক প্রসিকিউটরের অফিসে গিয়েছিলাম, আমরা সবসময় আইন অনুযায়ী কাজ করেছি।’

তিনি বলেন,‘তারপর আছে ক্রীড়া আইন সংক্রান্ত বিষয়, যা আমি খুব মনোযোগ দিয়ে দেখিনি, যেখানে বলা হয় তিন বছরের মামলার সময়সীমা আছে। আমি চাইব এই ধরনের অপরাধের জন্য অনেক দীর্ঘ সময়সীমা থাকা উচিত।’

সাক্ষাৎকারে লা লিগার প্রেসিডেন্ট পুনরায় উল্লেখ করেন যে, ফুটবল ক্লাব বার্সেলোনা কখনোই ম্যাচ প্রভাবিত করার জন্য রেফারিদের অর্থ প্রদান করেনি। বার্সেলোনাকে রেফারিকে টাকা দেওয়ার অভিযোগ থেকে সম্পূর্ণ মুক্তি দিয়ে তিনি বলেন, ‘কিন্তু এটাও স্পষ্ট যে বার্সেলোনা রেফারিদের অর্থ প্রদান করেনি, যেমনটা সরল দৃষ্টিতেই বোঝা যায়।’

বার্সেলোনা নেগ্রেইরাকে ‘কিছু না কিছু’ অর্থ প্রদান করেছে, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তখন তেবাস বলেন, ‘এটি আপনি আমাকে বলছেন, কারণ আমরা মামলার সাথে জড়িত এবং আমরা বলেছি এই ধরনের আচরণকে স্পোর্টিং শাস্তির আওতায় আনা উচিত। কিন্তু ফৌজদারি দায়িত্ব আলাদা ব্যাপার। আর যেটা বলা হচ্ছে যে রেফারিদের ঘুষ দেওয়া হচ্ছিল, এবং পাম্প্লোনায় যদি ভিনিসিয়াসকে পেনাল্টি না দেওয়া হতো, তা নেগ্রেইরার দোষ—যেমনটা ফ্লোরেন্টিনো পেরেজ বলেছেন সদস্যদের সভায়, যদি আমি ভুল না করি… আমি এতে একেবারেই অসম্মতি জানাই, কারণ এটা সত্য নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights