গলাচিপায় অসহায় শিশুদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক

পটুয়াখালীর গলাচিপা উপজেলাতে অসহায় ও দরিদ্র পরিবারের শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখা। বৃহস্পতিবার পৌর এলাকার ফায়ার স্টেশনের পাশে আয়োজিত ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে অর্ধশতাধিক শিশু অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গলাচিপা শাখার সদস্য সচিব তরিকুল ইসলাম মুন্না, কার্যনির্বাহী কমিটির সদস্য হুজ্জাতুল ইসলাম, সদস্য কৌশিক আলবিন, ইমরান মাহমুদ, মারজুক নাহিয়ান, আব্দুল্লাহ আল নোমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights