মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর এপিএস হলেন আকবর হোসেন

অনলাইন ডেস্ক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সহকারী একান্ত সচিব (এপিএস) পদে মো. আকবর হোসেন-কে নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মো. আকবর হোসেনকে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৯ম গ্রেডভুক্ত (২২,০০০-৫৩,০৬০ টাকা) বেতন স্কেলে এ নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম যতদিন পদে বহাল থাকবেন অথবা মো. আকবর হোসেনকে সহকারী একান্ত সচিব হিসেবে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights