‘বিচ্ছিন্নভাবে নয় সম্মিলিতভাবে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে’

অনলাইন ডেস্ক

‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘দুই কোটি মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কাজ বিছিন্নভাবে নয়; সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা শাসন, খনন করে তিস্তা পাড়ের মানুষের দাবি মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’

‎সোমবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সব জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ত্রাণমন্ত্রী।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ভবিষ্যৎতে রংপুর যাতে বাজেটে কোনো বৈষম্যের শিকার না হয় সেদিকে খেয়াল রাখা হবে। শিল্প কলকারখানা নির্মাণ করে রংপুরকে এগিয়ে নেয়ারও কথা জানান তিনি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুলু বলেন, ‘শুধু ৫ আগস্ট নয় যেকোনো ক্ষতিগ্রস্ত পরিবার মামলা করতে পারবে।’

সভায় প্রশাসনকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ‍্যুৎ স্বাভাবিক পর্যায়ে রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights