গোপনে শক্তি বাড়াচ্ছে ইরান, রাশিয়ার সঙ্গে মিসাইল চুক্তি

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র যে কোনও মুহূর্তে ইরানে হামলা চালাতে পারে। পাল্টা জবাব দিতে প্রস্তুত ইরানও। এরই মধ্যে গোপনে শক্তি বাড়াতে শুরু করেছে তেহরান। যুদ্ধ শুরুর আগে রাশিয়া থেকে অত্যাধুনিক মিসাইল কেনার চুক্তি সেরে ফেলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্র কিনতে গত ডিসেম্বর মাসেই রাশিয়ার সঙ্গে ৫৮৯ মিলিয়ন ডলারের চুক্তি সেরে ফেলে ইরান। চুক্তির ভিত্তিতে, আগামী ৩ বছরের মধ্যে ইরানকে ৫০০টি ‘ম্যান পোর্টেবল ভার্বা লঞ্চ ইউনিট’ ও ২৫০০ টি ‘৯এম৩৩৬’ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে রাশিয়া।

জানা যাচ্ছে, ২০২৫ সালের জুলাই মাসে এইসব অস্ত্র কেনার জন্য রাশিয়ার কাছে আবেদন জানিয়েছিল ইরান। গুরুত্বপূর্ণ বিষয় হল, ওই সময়েই ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছিল আমেরিকা। এর ঠিক পরই নিজেদের শক্তি বাড়াতে রাশিয়ার কাছে যায় তেহরান। গোপনে মস্কোতে গিয়ে চুক্তি সই করে আসে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights