‌‘মাদক ব্যবসায়ী ও ইভটিজারদের কোনো ছাড় নেই’

গোপালগঞ্জ প্রতিনিধি

টুঙ্গিপাড়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেছেন, মাদক ব্যবসায়ী ও ইভটিজারদের কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু একার পক্ষে সবকিছু সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাই টুঙ্গিপাড়া উপজেলাকে মাদক ও ইভটিজিং মুক্ত করতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

রবিবার রাত ৮টায় টুঙ্গিপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ওসি সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, আপনারা মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও বাল্যবিবাহ সম্পর্কিত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। সবার চেষ্টায় একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ উপহার দেয়া সম্ভব।
মতবিনিময় সভায় টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম, মনোজ সরকার, টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ, সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক পাভেল সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সজল সরকার, সাংগঠনিক সম্পাদক মুজাক্কির বিল্লাহ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম (সফিক), সদস্য রকিবুল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights