সেন্ট মার্টিনে ধরা পড়ল ১১০০ কোরাল মাছ, ৩৫ লাখে বিক্রি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় সাড়ে ৫ হাজার কেজির ১১০০ পিস লাল কোরাল মাছ। এ মাছ প্রায় ৩৫ লাখ টাকায় স্থানীয় এক মৎস্য ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে। পরে ১০০টি কোরাল মাঝিমাল্লার পরিবারের জন্য রেখে দেওয়া হয়, যার মূল্য ৩৫ লাখ টাকা থেকে কর্তন হবে। মঙ্গলবার রাত ১২টার দিকে মাছবোঝাই ট্রলারটি টেকনাফ পৌরসভার কায়ুকখালী ফিশারি ঘাটে পৌঁছায়। সূত্র জানায়, টেকনাফ সদর কেরনতলী এলাকার মিজান ও হারুনের মালিকানাধীন ট্রলারে ২১ জন মাঝি-মাল্লা ২৩ ফেব্রুয়ারি সকালে মাছ ধরতে সমুদ্রে যান। মঙ্গলবার দুপুরে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরে জেলেরা বড় একটি মাছের ঝাঁক দেখতে পান। জাল ফেলার কয়েক ঘণ্টা পর লাল কোরাল মাছ ধরা পড়ে। জেলেদের তথ্যমতে, ধরা পড়া মাছের সংখ্যা ১ হাজার ১০০টি। প্রতিটি মাছের ওজন সাড়ে ৪ কেজির বেশি। সবমিলিয়ে প্রায় ১৩৪ মণ বা প্রায় সাড়ে ৫ হাজার কেজি মাছ ফিশারি ঘাটে পৌঁছানোর পর স্থানীয় ব্যবসায়ী রশিদ আহমদ প্রতি মণ ২৬ হাজার টাকা দরে মাছগুলো কিনে নেন। যার বিক্রয়মূল্য দাঁড়ায় প্রায় ৩৫ লাখ টাকা। মাছ ব্যবসায়ী রশিদ আহমদ বলেন, এক জালে এত লাল কোরাল মাছ ধরা পড়া সত্যিই বিরল ঘটনা।

মাছগুলো বরফ দিয়ে সংরক্ষণ করে ঢাকার যাত্রাবাড়ী, কারওয়ান বাজার ও আবদুল্লাহপুরের আড়তে পাঠানো হচ্ছে। টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা উমুল ফারা বেগম তাজকিরা বলেন, লাল কোরাল মূলত ভেটকি মাছের একটি প্রজাতি। এর বৈজ্ঞানিক নাম খধঃবং পধষপধৎরভবৎ। সামুদ্রিক ও লোনা-পানির বৈচিত্র্যময় পরিবেশে এ মাছ স্বাভাবিকভাবেই সুন্দরভাবে বেড়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights