আফগানিস্তানের ২৭টি সামরিক চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে হামলা চালিয়ে ২৭টি সামরিক চৌকি ধ্বংস ও ৯টি দখলে নেওয়ার দাবি করেছে পাকিস্তান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি জানান, আফগানিস্তানে চালানো অভিযানে ৮০টিরও বেশি ট্যাংক, কামান এবং অস্ত্রধারী সৈন্যবাহী যান (এপিসি) ধ্বংস করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘আগ্রাসনের জবাবে পাকিস্তানের তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।’

অন্যদিকে, আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বৃহস্পতিবার রাতে তারা পাকিস্তানের ১৯টি সামরিক চৌকি এবং দুটি ঘাঁটি দখল করেছে।

মন্ত্রণালয়ের দাবি, এ সময় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

তবে উভয় পক্ষের এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন। সাম্প্রতিক সংঘাতজুড়ে দুই দেশই একে অপরের ওপর ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটানোর দাবি করে আসছে।

পাকিস্তানে প্রতিশোধমূলক হামলা চালানোর দাবি করা পোস্ট সরিয়ে নিলেন তালেবান মুখপাত্র
উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
শক্তভাবে প্রতিটি আগ্রাসনের জবাব দেওয়া হবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী
আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, কাবুল–কান্দাহারে হামলা
‘অপারেশন গজব-লিল হক’ শুরু পাকিস্তানের, ১৩৩ আফগান সেনা নিহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights