পাক-আফগান সংঘাতে হস্তক্ষেপে না, সম্পর্ককে অগ্রাধিকার দিচ্ছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

পাকিস্তান ও আফগানিস্তানের সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। দুই পক্ষের চলমান রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পাকিস্তানের সাথে তার সম্পর্ক খুবই ভালো।

আফগান-পাক সংঘাতের বিষয়ে তিনি হস্তক্ষেপ করবেন কিনা— এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, দেখুন, আমি তো হস্তক্ষেপ করতেই পারতাম। কিন্তু আপনারা জানেন যে পাকিস্তানের সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। তাদের সাথে সম্পর্ক সত্যিই খুব ভালো।

ট্রাম্প বলেন, পাকিস্তানে একজন দুর্দান্ত প্রধানমন্ত্রী এবং একজন অসাধারণ জেনারেল রয়েছেন। তারা অত্যন্ত দক্ষ নেতা। আমি এই দুজনকে ব্যক্তিগতভাবে অনেক সম্মান করি এবং আমার মনে হয় পাকিস্তান এখন দারুণ করছে।

এর আগে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাত ১টা ৫০ মিনিটের দিকে আফগানিস্তানের কাবুলে প্রথম বিমান হামলা চালায় হামলা চালায় পাকিস্তান। জবাবে আফগান বাহিনী বিমানবিধ্বংসী গোলাবর্ষণ করে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, কাবুল ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ কান্দাহার ও পাক্তিয়ায় তালেবানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পাকিস্তান সরকারের মুখপাত্র মোশাররফ জাইদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, এই হামলায় ১৩৩ জন আফগান তালেবান যোদ্ধা নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।

দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র : আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights